সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আসছে ভালোবাসা দিবসে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী জুটির প্রথম কাজ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ভালোবাসা দিবস উপলক্ষে সারাদেশে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন ‘করোনার কারণে মুক্তি দিতে পারিনি। কিন্তু সবকিছু চূড়ান্ত ছিলো আামাদের। এই বছরে ভালোবাসা দিবস উপলক্ষে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি মুক্তি দিতে চাইছি। আসছে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলেই মুক্তি পাবে। পরিচালক বলেন, ‘করোনা পরিস্থিতির অবনতি হলেও আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেছানোর সুযোগ নেই।

যেহেতু প্রেক্ষাগৃহগুলো কোভিড নিয়মনীতি মেনেই চলছে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর মাধ্যমেই প্রথম একসঙ্গে কাজ করেন বাপ্পী ও অপু। যদিও এর পরে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’তে এই জুটি অভিনয় করেন, যা এরইমধ্যে প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে মুক্তি পেয়েছে। তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।