সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ভাইয়ারে’

অনলাইন ডেস্ক :

বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘ভাইয়ারে’ সিনেমা। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সেন্সরে বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর সবাই এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন অভিনেতা রাসেল মিয়া। রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন, রাসেল মিয়া, এলিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে। মঙ্গলবার রকিবুল আলম রকিব বলেন, ‘ভাইয়ারে’ সিনেমাটির গল্প একেবারেই ব্যতিক্রম। ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে। ফেব্রুয়ারি মাসেই আমরা এটি সিনেমা হলে মুক্তি দেওয়ার চেষ্টা করছি। সিনেমাটির কাহিনি সংলাপ গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। এ সিনেমা আবহ সংগীত করেছেন আশিকুজ্জামান অপু। এতে গান থাকছে তিনটি। যার সংগীত পরিচালনা করেন প্লাবন কোরাশী।