সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শুটিংয়ে ফিরলেন ববি

অনলাইন ডেস্ক :

অনেকদিন ধরেই চিত্রনায়িকা ববির নতুন সিনেমার খবর পাওয়া যাচ্ছিলো না। এরপরই ‘ময়ূরাক্ষী’ সিনেমার সঙ্গে যুক্ত হন। এ সিনেমার মধ্য দিয়ে ২ বছর পর শুটিংয়ে ফিরলেন এ নায়িকা। বর্তমানে এফডিসিতে চলছে এর শুটিং, এখানে ববির বিপরীতে রয়েছেন সুদীপ কুমার দ্বীপ। ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। ববি বলেন, ‘দুই বছরেরও বেশি সময় কোনো সিনেমার শুটিং করিনি। এছাড়াও আমি নিজেও করোনায় আক্রান্ত ছিলাম। ভালো লাগছে দুই বছর পর আবারও আমি আমার প্রিয় আঙিনা এফডিসিতে শুটিং শুরু করতে পেরেছি। এই দুই বছরে মধ্যে অবশ্য বিজ্ঞাপনের শুটিংয়ে কাজ করেছি।’ সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, ‘ময়ূরাক্ষী সিনেমায় আমি নায়িকা ক্যারেক্টার করছি। তার নাম থাকে তাঁরা। গল্পটা বলতে চাইছি না। দর্শক হলে গিয়ে দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা সিনেমা কাজ করেছি।’ মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং হয়েছে এফডিসি ও হাতিরঝিলে। পুরো মাস ধরেই রাজধানী ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।