সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নির্বাচনি উত্তাপ-আন্দোলন থাকলেও থেমে নেই শুটিং

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত এফডিসি। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন এফডিসির এমডির অপসারণ চেয়ে আন্দোলন করছে। এর মধ্যে স্বাভাবিক নিয়মেই চলছে এফডিসির শুটিং। এফডিসিতে তিনটি সিনেমার শুটিং হচ্ছে। কড়ইতলায় হচ্ছে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং। অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে ‘মায়া’ সিনেমার গানের শুটিং চলছে। অংশ নিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও জিয়াউল রোশান। প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ‘জয় বাংলা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত দেখা গেছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে। কাজী হায়াৎ পরিচালিত এই সিনেমায় বাপ্পীর নায়িকা জাহারা মিতু। জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টের সিদ্ধান্তের খবর প্রকাশের পর এফডিসিতে দুই প্যানেলের কর্মী সমর্থকদের দেখা গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে দেখা গেছে নব নির্বাচিতদের জন্য ফুলের তোড়া। কিছু সময়ের জন্য অফিসে গিয়েছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। সন্ধ্যার দিকে জায়েদ খানের আইনজীবীর নোটিশ এফডিসিতে গেলে তা নিয়ে কিছু সময় উত্তেজনা দেখা দেয়। এদিকে মঙ্গলবার আদালতে আপিল করেছেন নিপুণ।