সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কাকে বিয়ে করলেন সারিকা?

অনলাইন ডেস্ক :

বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল সারিকা। পাত্রের নাম বি আহমেদ রাহী। পেশায় তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতের সঙ্গেও যুক্ত রয়েছে রাহী। গত ২ ফেব্রুয়ারি বিয়ে করলেও এ খবর প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে। এদিন রাতে হঠাৎ করেই একটি বিয়ের আলোকচিত্র ধারণ করা একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে বিয়ের সাজে সারিকার বেশকিছু ছবি দেখা যায়। তার পাশে পাত্রবেশেও একজনকে দেখা যাচ্ছিল। সংবাদমাধ্যমকে তিনি বিয়ের খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমি নতুন জীবনে পদার্পণ করেছি, সকলের নিকট দোয়া চাই। ’

এছাড়াও অভিনয় ও মডেলিংয়ের কাজে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ফিরবেন বলেও তিনি জানিয়েছেন। সারিকা নামে শোবিজ অঙ্গনে পরিচিতি হলেও তাঁর প্রকৃত নাম সারিকা সাবরিন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালের আগস্ট মাসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তাঁর এক কন্যাসন্তান রয়েছে। ২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন সারিকা। পরে মোবাইল অপারেটর কম্পানি বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে দেশব্যাপী আলোচনায় আসেন।