সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সুখবর দিলেন কচি খন্দকার

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। অসুস্থ থাকাকালীন সহকর্মীরা খোঁজ খবর না রাখার অভিমানে সব রকম সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। সুখবর হলো, সুস্থ হয়ে উঠেছেন এই অভিনেতা-নির্মাতা। কাজেও ফিরেছেন তিনি। বিষয়টি বুধবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কচি খন্দকার নিজেই। তিনি বলেন, ‘আমি সুস্থ হয়ে গিয়েছি। কোনো সমস্যা নাই। কাল বৃহস্পতিবার থেকে একটা ধারাবাহিক নাটক শুটিং শুরু করবো উত্তরার বিভিন্ন লোকেশনে। তাছাড়াও নতুন কয়েকটা একক নাটকে কাজ শুরু করবো।’ কচি খন্দকার আরও বলেন, ‘আমি ভুলে যেতে চাই যে আমি কয়েক মাস অসুস্থ ছিলাম। এখন ভালো আছি, কাজ করে যেতে চাই। যতদিন সুস্থ থাকবো কাজে থাকবো।’ প্রসঙ্গত, গত বছর ১২ ডিসেম্বর জানা যায় কচি খন্দকার অসুস্থ হয়ে পড়েন। তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। দ্রুততম সময়ে ব্লক অপসারণে অপারেশনও করতে হয় তার।