সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক :

এপার বাংলা-ওপার বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত’র মাথার মুকুটে আর একটি পালক সংযোজিত হলো। ইন্দ্রাশিস আচার্য পরিচালিত পার্সেল ছবিতে অভিনয়ের জন্য ঋতুপর্ণা ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এর আগেও ছবিটি উচ্চ প্রশংসা পেয়েছিল বিভিন্ন বিদেশি চলচ্চিত্র উৎসবে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও এই ছবিটি প্রশংসা পায়। ঋতুপর্ণা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, এতদিন চলচ্চিত্র জগতে থাকলেও আজও কাজের অবদানের স্বীকৃতি পেলে তার ভালো লাগে। বললেন, আমি খুশি ইন্দ্রাশিস-এর এই ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায়।