সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাবার জন্য দোয়া চাইলেন তিশা

নিজস্ব প্রতিবেদক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। গত শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বাবা। সদ্য প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে পোস্ট করে তানজিন তিশা লেখেন, ‘আমার আব্বু জনাব আবুল কাশেম মুন্সি ১২ ফেব্রুয়ারি রোজ শনিবার ইন্তেকাল করেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।’ গত বছরের আগস্টে তিশার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন। সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়েন তিশার বাবা। এ যাত্রা আর বেঁচে ফিরতে পারলেন না তিনি। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।