সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বব মার্লের চরিত্রে কিংসলে

অনলাইন ডেস্ক :

মিউজিক্যাল কিংবদন্তি বব মার্লে। যিনি ১৯৮১ সালে মাত্র ৩৬ বছর বয়সে ক্যান্সারে মারা যান। অল্প বয়সেই চলে যান তার অগণিত ভক্তদের রেখে। এবার তার ভক্তদের জন্য খুশির খবর নিয়ে এসেছে পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন। বব মার্লের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন তিনি। তার চরিত্রে অভিনয় করবেন হলিউডের ‘ওয়ান নাইট ইন মিয়ামি ব্রেকআউট’ তারকা কিংসলে বেন-আদির। চিত্রনাট্য লিখবেন অস্কার মনোনীত লেখক জ্যাক বেলিন, ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারস এবং টেরেন্স উইন্টার। জিগি মার্লে, রিটা মার্লে এবং সেডেলা মার্লে রবার্ট টিটেলের পাশাপাশি টাফ গং ছবিটি প্রযোজনা করতে প্রস্তুত। পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন জানান, বব মার্লে চরিত্রে অভিনয়ের জন্য কয়েক ডজন অভিনেতার সাথে দেখা করেছেন। কিন্তু তাদের কাছে এ চরিত্রের জন্য উপযুক্ত মনে করেছেন তিনি কিংসলেকেই। কিংসলে বেন-আদির তার ব্রেকআউট ফিল্ম ওয়ান নাইট ইন মিয়ামিতে ম্যালকম এক্স চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনয়ের জন্য অনেক প্রশংসা পেয়েছিলেন। ৩৫ বছর বয়সী এই অভিনেতা নেটফ্লিক্সে অনেক সিরিজে অভিনয় করেছেন। এরই মধ্যে ব্রিটিশ অভিনেতাকে পরবর্তীতে ‘মার্ভেল’ সিরিজের ‘সিক্রেট ইনভেসন’ এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এবার তাকে বব মার্লের চরিত্রে দেখতে অপেক্ষায় সবাই। কবে এই বায়োপিকটির শুটিং হবে তা এখনও জানা যায়নি।