সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

তারেক আনন্দের কথায় ইমরানের ‘প্রেম’

অনলাইন ডেস্ক :

‘প্রেম’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। সৈকত রেজার পরিচালনায় গানচিত্রে মডেল হয়েছেন আদর আহমেদ ও অনিন্দিতা মিমি। ইমরান জানিয়েছেন, তারেক আনন্দ ভাইয়ের লেখা ‘বর্ষা চোখ’ গানটি শ্রোতাদের কাছে ভীষণ পছন্দের। এই গানটিও রোমান্টিক ঘরানার। ভালোবাসা দিবসে আমার শ্রোতাদের জন্য স্পেশাল উপহার। আশা করছি, এই গানটিও ভালো লাগবে। গীতিকবি তারেক আনন্দের ভাষ্য, এম এম পি রনির আগ্রহের কারণেই আবার ইমরানের কণ্ঠে প্রকাশ হলো আমার লেখা গান। গানটি শ্রোতাদের ভালো লাগবে। রনির সুর-সংগীতে মুগ্ধ হবেন শ্রোতারা।