সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জয়ার সফলতার ঝুলিতে আরও একটি পুরস্কার

অনলাইন ডেস্ক :

দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমা দিয়েও দারুণ প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান। যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব থেকে অর্জন করছেন নানা পুরস্কার ও সম্মাননা। সেই ধারাবাহিকতায় সফলতার ঝুলিতে জমা করলেন আরও একটি পুরস্কার। কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই। পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডের প্রতি। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।’ উল্লেখ, অতনু বিশ্বাস পরিচালিত ‘বিনি সুতোয়’ সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি কলকাতার পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।