সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নতুনরূপে আসছে ‘এই মন তোমাকে দিলাম’

অনলাইন ডেস্ক :

‘মানসী’ ছবির জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুনরূপে নিয়ে আসছেন অভিনেত্রী রোজিনা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই গানকে সময়োপযোগী করে নতুন করে নির্মাণ করেছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান। মিউজিক ভিডিওতে এডলফের ডিজাইন করা শাড়ি পরে হাজির হবেন রোজিনা। এডলফ খান বলেন, ‘৩ মাস আগে সুদূর আমেরিকা থেকে রোজিনার ফোন পেয়ে আমি অবাক এবং আবেগাপ্লুত হয়ে পড়ি। এরপর থেকেই মিউজিক ভিডিওটি নির্মাণের পরিকল্পনা করি। এত বড় অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা আমার জন্য একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জিং। আমি তাকে যেভাবে কল্পনা করি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি। রোজিনা আপুর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং কৃতজ্ঞ। ‘কোরিওগ্রাফি থেকে নির্মাণে এসেছেন এডলফ। তিনি আরো বলেন, ‘রোজিনা আপুর অভিনয়, অভিব্যক্তি, উৎসাহ আর সহযোগিতায় ভিন্ন মাত্রা পেয়েছে মিউজিক ভিডিওটি। আশা করি, সম্পূর্ণ কাজটি সবার ভীষণ ভালো লাগবে। খুব শিগগিরই মিউজিক ভিডিওটি মুক্তি দেব। ‘