সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

অ্যাকশন মুডে হাজির অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক :

অক্ষয় কুমার ও কৃতী স্যানন অভিনীত সিনেমা ‘বচ্চন পান্ডে’। কিছুদিন আগে প্রকাশিত হয় অক্ষয় কুমারের লুক, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার প্রকাশিত হলো ফারহাদ সামজি পরিচালিত এ সিনেমার ট্রেইলার। তিন মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যরে এ ট্রেইলারে অ্যাকশন মুডে ধরা দিয়েছেন অক্ষয় কুমার। সিনেমাটিতে তাকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। অন্যদিকে কৃতী স্যাননকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। ট্রেইলারে একাধিক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে।

বচ্চন পান্ডেকে নিয়ে কৃতী একটি সিনেমা বানাতে চান। তার সঙ্গী আরশাদ ওয়ারশি। অনেক চেষ্টার পর কোনরকমে বচ্চন পান্ডের কাছে পৌঁছান তারা। কিন্তু সর্বশেষ কী এ সিনেমা বানাতে পারবেন কৃতি? এ প্রশ্নের উত্তর মিলেনি ট্রেইলারে। অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করেছেন। ২ ঘণ্টার মধ্যে যাতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ১৮ লাখ। অসংখ্য ইতিবাচক মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কৃতি-অক্ষয় ছাড়াও এতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জয় মিশ্রা, অভিমন্যু সিং প্রমুখ। আগামী ১৮ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।