সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নচিকেতার সুরে রোমান্টিক গানে হাজির ফাহমিদা

অনলাইন ডেস্ক :

‘জানি তো, সহজ নয়, নয় সাধারণ/ হাতের ওপর হাত রাখা আজীবন/ তবু রেখ যাই, রাখতে চায় মন…’ এমনই রোমান্টিক কথার গান নিয়ে হাজির ফাহমিদা নবী। এ গানের নাম দেয়া হয়েছে ‘জানি তো সহজ নয়’। গানটি রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। গানটিতে সংগীতায়োজন করেছেন পঞ্চম। স্যাডো মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হলো একটি ভিডিও। যেখানে হাজির আছেন কণ্ঠশিল্পী নিজেই। ভালোবাসা দিবসকে ঘিরে বিশেষ এই গানচিত্র অন্তর্জালে উন্মুক্ত হলো জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে। এখন লন্ডনে অবস্থান করছেন ফাহমিদা নবী। সেখান থেকে তিনি বলেন, ‘বরাবরের মতো জুলফিকার রাসেলের দারুণ কথামালা। নচিকেতার সুন্দর সুর। সঙ্গে আমার ভাই পঞ্চমের অদ্ভুত সংগীতায়োজন। সবমিলিয়ে, এটা অসাধারণ একটা গান হয়েছে। ভিডিওর কথা বলবো না এখানে। কারণ, গান তো আসলে শোনার বিষয়, অনুভবের বিষয়। এই গানটিও একেবারে তাই। চোখবুজে শুনলে যে কোনো শ্রোতা মুগ্ধ হবেন, কথা দিলাম।’ এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘‘শঙ্খ ঘোষের ‘সঙ্গিনী’ কবিতাটি আমাকে এতোটাই মুগ্ধ করেছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু লেখার চেষ্টা করলাম। এটুকুও বলে রাখি, কবিতাটি থেকে একটি লাইনও আমি ধার করিনি। জানি না কতোটা ভালো লিখতে পেরেছি। বিচারের ভার শ্রোতাদের হাতে তুলে দিলাম।’’ আধুনিক বাংলা গানের শ্রোতারা নিশ্চয়ই জানেন, ফাহমিদা নবী-জুলফিকার রাসেল জুটির অসামান্য সব গান রয়েছে। উল্লেখযোগ্য – যায় কি ছেঁড়া, দুঃখ কি দেই খুব, ইচ্ছে হয়, বিশাল আকাশ হবো, ভালোবেসেই মরি, একটু যদি তাকাও তুমি, মন ভালো নেই বলে, তাও কেন দেখছো না প্রভৃতি।