সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

পায়ের লিগামেন্ট ছিঁড়ে ভারতের হাসপাতালে ভর্তি প্রিয়মনি

অনলাইন ডেস্ক :

মোটরবাইক চালানো শিখতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়মনি। তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ ছাড়াও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে ভারতের গোয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে প্রিয়মনি ভারত থেকে মুঠোফোনে বলেন, ‘গত বুধবার বাইক চালাতে গিয়ে মারাত্মক আহত হয়েছি, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। দ্রুত আমাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় ভারতের গোয়ার ভিশন প্লাস হাসপাতালে নেওয়ার জন্য। আমার বোন ও দুলাভাই পরদিন গত বৃহস্পতিবার আমাকে এখানে (গোয়ায়) নিয়ে আসেন। ’ প্রিয়মনি জানান, তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সেসবের কয়েকটিতে বাইক চালানোর দৃশ্য রয়েছে। তাই হাতিরঝিলে কাজিনকে নিয়ে বাইক চালানো শিখছিলেন, এমন সময় আকস্মিক দুর্ঘটনার শিকার হন। প্রিয়মনি বলেন, “এখানে চিকিৎসা শুরু হয়েছে। দ্রুত সুস্থ হওয়ার জন্য সবার কাছে দোয়া চাইছি। মার্চে আমার ‘হাহাকার’ সিনেমার শুটিং রয়েছে। জানি না, কী হবে। ” কয়েক দিন আগেই জানা গেল মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘হাহাকার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়মনি। ছবিতে প্রিয়মনির নায়ক সাইমন সাদিক। প্রিয়মনি অভিনীত প্রথম ছবি রাজু আলীমের ‘ভালোবাসা প্রজাপতি’ এখনো মুক্তি পায়নি। তবে দ্বিতীয় ছবি অনন্য মামুনের ‘কসাই’ মুক্তি পেয়েছে গত বছর। এরপর মাসুদ মহিউদ্দিন ও মাহামুদ হাসান শিকদারের নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, এখানে তাঁর নায়ক জিয়াউল রোশান।