সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার ভিলেন চরিত্রে মিথিলা

অনলাইন ডেস্ক :

এক সপ্তাহের জন্য ২৪ ফেব্রুয়ারি কলকাতার ‘মন্টু পাইলট’ ইউনিট থেকে ঢাকায় নেমেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। মুখে বলেছিলেন, মূল উদ্দেশ্য দুটি, ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ প্রকাশ এবং আইরাকে নিয়ে দ্রুত ফিরে যাওয়া; কারণ, স্কুল খুলে গেছে। মনে মনে যে আরও একটি বিশেষ বিষয় ছিল সেটি তখন বলেননি এই অভিনেত্রী। অবশেষে জানালেন গিয়াস উদ্দিন সেলিমের অনুদানের ছবি ‘কাজল রেখা’য় যুক্ত হলেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন, কাজল চরিত্রেই পাওয়া যাবে মিথিলাকে। কারণ, সেলিম সেই রহস্যের জট খোলেননি এখনও। অপেক্ষায় আছেন সংবাদ সম্মেলনের। তার আগেইকাজল বিষয়ক সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মিথিলা। বললেন, ‘আমি কাজটা করছি। তবে কাজল রেখার চরিত্রে নয়। এখানে আমি মেইন এন্টাগনিস্ট। মানে বাংলায় বলা যায় প্রথম ভিলেন! এমন চরিত্রে আগে আর কাজ করিনি আমি। সেজন্যই করা। আরও একটি বিষয়, সেলিম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। সেটাও একটা ভালো লাগার বিষয়।’ জানা গেছে, ‘কাজল রেখা’য় কঙ্কন দাসীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে। চরিত্রটি সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘এটা ১৬০০ খ্রিষ্টাব্দের রূপকথা। যেখানে দেখা যায়, কঙ্কন দাসী অত্যন্ত পাওয়ারফুল একটি চরিত্র। খুবই বুদ্ধিমতী কিছুটা উচ্চাকাক্সক্ষী। যদিও বাস্তবে আমি দুইটার একটাও না, তবে পর্দায় সেটি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে। আপাতত স্ক্রিপ্ট পাঠে ডুবে আছি।’ না, এখনই মিথিলা যুক্ত হচ্ছেন না ‘কাজল রেখা’র ইউনিটে। স্ক্রিপ্ট পড়েই ফের উড়াল দিচ্ছেন কলকাতায়। এরপর ফিরবেন সেলিমের শুটিং সিগন্যাল পেলে। ছবিটির নাম ভূমিকায় কাজ করছেন নবাগতা মন্দিরা চক্রবর্তী। অপর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শরিফুল রাজ। এদিকে মিথিলা অভিনীত ছয়টি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় আছে দুই বাংলায়। যার প্রতিটিতেই প্রধান নারী চরিত্রে রয়েছেন তিনি। শুটিং চলছে হইচই অ্যাপের জনপ্রিয় সিরিজ ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের।