সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউরোতে অনিশ্চিত, ফিফা ও উয়েফাতে নিষিদ্ধ রুশ ফুটবল দল

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ফুটবল দল ও এর ক্লাবগুলোকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। এতে করে এই দুই সংগঠনের আওতায় আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না রাশিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ফিফা ও উয়েফা। এতে বলা হয়, ফুটবল হলো একতার প্রতীক। ফুটবল মানেই একতা। ইউক্রেনের জনগণের সঙ্গে আমরা একাত্বতা প্রকাশ করছি। উভয় সংগঠনের আশা, দ্রুত সেখানকার পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে। আবারও একতা ও শান্তির একক হিসেবে গণ্য করা হবে ফুটবলকে। যৌথ বিবৃতি প্রকাশের পর উয়েফা আলাদা করে জানায়, রাশিয়ার সঙ্গে অংশীদ্বারিত্ব শেষ করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে রুশ ফুটবলের সঙ্গে করা সবরকম সমঝোতা বাতিল করা হলো। এতে করে চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফার জাতীয় দলগুলোর মধ্যে টুর্নামেন্টে ও ইউরো ২০২৪ এ খেলতে পারবে না রাশিয়া।