সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পবিত্র শবে বরাত ১৮ মার্চ

ফাইল ছবি

দেশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা ১৮ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালন করবেন।

চাঁদ দেখা না যাওয়ায় ৫ মার্চ থেকে পবিত্র শাবান মাস শুরু হবে এবং ১৮ মার্চ শব-ই-বরাত পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং ইনস্টিটিউট থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য,আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের অন্যতম পবিত্র দিন শব-ই-বরাত পালিত হয়।

—-ইউএনবি