সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বিহারে বিস্ফোরণে নিহত ১০, আহত ৯

ছবি: সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে শক্তিশালী বিস্ফোরণে তিনতলা ভবন ধসে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন৷ শুক্রবার ভোরে রাজ্যের রাজধানী পাটনা থেকে ২৫০ কিলোমিটার দূরে ভাগলপুর শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভাগলপুর জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেছেন, মহেন্দ্র মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। তিনি তার ভবনের সামনে একটি অবৈধ আতশবাজি কারখানা চালাচ্ছিলেন।

তিনি স্থানীয় গণমাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রশাসন এখনও মৃতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়া এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন সুব্রত কুমার সেন।

এদিকে এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলে শুক্রবার সকালে উদ্ধার অভিযানের খবর নিয়েছেন।

—ইউএনবি