সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ইউক্রেনীয় উপকূলে বিস্ফোরণে ডুবল কার্গো জাহাজ

ইউক্রেনের উপকূলে বিস্ফোরণের পরে শুক্রবার একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটির মালিকদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

ডুবে যাওয়া জাহাজটি পানামার পতাকাবাহী এবং এটি এস্তোনিয়া ভিত্তিক কোম্পানি ভিস্তা শিপিং এজেন্সির মালিকানাধীন।

জাহাজটির মালিকরা বলছেন, এ ঘটনায় ছয়জনকে ইউক্রেনের স্থানীয় উদ্ধারকারী পরিষেবা দল উদ্ধার করেছেন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয়।

বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া সামরিক জোট ন্যাটোর সদস্য এবং রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।

বেশ কিছু দিন আগে ওডেসার কাছের চোরনোমর্স্কের দক্ষিণ বন্দর ছেড়ে যাওয়ার পর জাহাজটি ইউক্রেনের উপকূলে নোঙর করা হয়েছিল।

—ইউএনবি