সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম (৫০) উপজেলার বেগমপাড়ার এলাকার মৃত মমতাজ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা আলমগীর (৪০) ও শুকুর আলী (৪৫)। তারা পেশায় কসাই।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমান কুমার মহন্ত জানান, সকাল সোয়া ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে (ক্রসিং) সিমেন্ট বহনকারী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় আজিজুল ইসলাম মার যান। আহত অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছেন।

—ইউএনবি