সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

কঠোর হুঁশিয়ারি দিলেন ডিপজল

অনলাইন ডেস্ক :

‘আদালতের রায় মেনে সবার এখন এক হয়ে কাজ করা উচিত। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক নোংরামি হয়েছে আর নয়। এফডিসিতে কেন বহিরাগত আসবে? কে এনেছে? কেন এনেছে? কার এত বড় সাহস বহিরাগত আনার? লোক আনলেই সব কিছু? এত সহজ না।’ কথাগুলো শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজলের। গত বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ী হওয়ার ১ মাস ৪ দিন পর এফডিসিতে এসে কথাগুলো বলেন তিনি। চলচ্চিত্রের ১৮ সংগঠন বলে কিছু নেই উল্লেখ করে এক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘কেন জায়েদকে অবাঞ্ছিত করবে? ওর অন্যায় কি? বললেই সব হয়ে গেল। আমাদের মাদার সংগঠন প্রযোজক সমিতি। সেই সমিতি দীর্ঘদিন ধরে বন্ধ। আছে পরিচালক সমিতি। সেই সমিতির সভাপতিই তো হাত তুলে জয় করায়। তাকেই রেড কার্ড দেখানো হয়েছে। যে সমিতির সভাপতি হাত তুলে জয় ঘোষণা করেন তাকে আগে অবাঞ্ছিত করা উচিত ছিল। তিনি (সোহানুর রহমান সোহান) অন্যায় করেছেন।’ সোহানুর রহমান সোহান সংবিধানের কিছু জানে না বলেও মন্তব্য করেন ডিপজল। এ সময় এই খলনায়ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা নোংরামি করছেন তাদের সবাইকে আমরা ধরবো। তারা কেন এই নোংরামি করেছে জবাব দিতে হবে। আর একজন আছেন সিনেমা হলের মালিক; তিনি বিরাট নেতা। তিনি যত বড় নেতাই মনে করুক না কেন নিজেকে তিনি আসলে জিরো। সবাই সাবধান হয়ে যান, এ নিয়ে আর মাতামাতি করবেন না।’ ‘এ দেশে এখনো আইন আছে। আদালত যাকে রায় দেবে সেই দায়িত্ব পালন করবে।’ বলেন ডিপজল।