সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার আন্তর্জাতিকভাবে পুরস্কৃত রাশেদ সীমান্ত

অনলাইন ডেস্ক :

দেশীয় ট্রাব অ্যাওয়ার্ড এবং বাবিসাস অ্যাওয়ার্ড প্রাপ্তির পর এবার আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হলেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। ‘নেক্সজেন ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’- মুম্বাই এবং ‘প্যারাডক্স ইন্টান্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল’-পুনে থেকে ‘মধ্যরাতের সেবা’ এবং ‘আমার বাবা’ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে ফাইনালিস্টের পুরস্কার অর্জন করেন তিনি। তিনি ছাড়াও বাংলাদেশ থেকে সম্মানিত হন অভিনেতা মোশারফ করিম, অভিনেত্রী জাকিয়া বারি মম ও নূশরাত ইমরোজ তিশা। ফেস্টিভালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি ফিকশন জমা পড়ে। রাশেদ সীমান্ত বলেন, আনুষ্ঠানিকভাবে মেইল পাওয়ার পর বেশ অবাক হয়েছি। কারণ পৃথিবীর নানা দেশের প্রখ্যাত সব অভিনেতার ভিড়ে পুরস্কার পাবো তা ছিল চিন্তারও বাইরে। এ পুরস্কার আমি আমার প্রিয় দর্শকদের উৎসর্গ করতে চাই কারণ তাদের ভালোবাসার কারণেই আমি আজকের রাশেদ সীমান্ত।