সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার রোহিত শেঠির সিনেমায় সিদ্ধার্থ

অনলাইন ডেস্ক :

বলিউডে অন্যতম জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি। উপহার দিয়েছেন তিনি দিলওয়ালে, সিংহাম, সিম্বা এবং সূর্যবংশীর মতো সিনেমা। এবার একটি কপ থ্রিলার সিরিজ দিয়ে ওটিটি প্লাটফর্মে নাম লেখাতে যাচ্ছেন রোহিত। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এটি ৮টি পর্বের হবে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন রোহিত শেঠি এবং তার প্রধান সহকারী পরিচালক সুশবন্ত প্রকাশ। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের পার্লেতে সিরিজটির শুটিং শুরু হবে। শোনা যাচ্ছিলো আসন্ন সিরিজটিতে শেরশাহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা প্রধান চরিত্রে অভিনয় করবেন। শুটিং শুরুর মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলিউড হাঙ্গামার সঙ্গে এক কথোপকথনে রোহিত জানান, ‘এক বছর ধরে আমরা স্ক্রিপ্ট তৈরি করেছি। এটি একটি বড় প্রকল্প। অনেকটা পরিশ্রমেরও বটে। এতে ৪টি সিনেমায় কাজের মতো পরিশ্রম করতে হবে। ফুটেজটি দশ ঘন্টার।’