সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মদ উৎপাদন বন্ধ করে স্যানিটাইজার বানাতেন ওয়ার্ন

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে করোনা মহামারী অনেকটাই কমে এসেছে। এর পেছনে বিজ্ঞানী-ডাক্তার-নার্সদের যেমন অবদান, তেমনি অবদান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের; যারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। তাদেরই একজন সদ্য প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই মহাতারকা করোনাকালে নিজের কারখানায় মদ বানানো বন্ধ করে স্যানিটাইজার উৎপাদন করেন এবং তা পৌঁছে দেন করোনা হাসপাতালগুলোতে। ওয়ার্নের সেই মদের কারখানার নাম ছিল ‘সেভেন জিরো এইট জিন’। নিজের ৭০৮ টেস্ট উইকেটের সঙ্গে মিলিয়েই তিনি কম্পানির নাম রেখেছিলেন। ২০২০ সালের শুরুতে সারাবিশ্বে করোনাভাইরাস যখন ভয়াবহ রূপ ধারণ করেছিল, তখনই ওয়ার্ন নিজের ফ্যাক্টরিতে স্যানিটাইজার উৎপাদনের ঘোষণা দেন। ১৭ মার্চ ২০২০ থেকে তার কারখানায় মদের বদলে ৭০ শতাংশ অ্যালকোহল দিয়ে তৈরি হচ্ছিল হ্যান্ড স্যানিটাইজার। মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাওয়া স্পিন কিংবদন্তি ওই সময় বলেছিলেন, ‘বর্তমান সময়টা আমাদের জন্য খুবই কঠিন। এই সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়তে, মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যে যেভাবে পারি সাহায্য করা উচিত আমাদের। আমার খুব খুশি লাগছে যে এই কাজটা (মদের বদলে স্যানিটাইজার তৈরি) সেভেন জিরো এইট করতে পেরেছে। অন্যদেরও অনুরোধ করছি সম্ভব হলে এমন কিছু করার। ‘