সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে রোমাঞ্চিত তামিম

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। এতে বাংলাদেশ দলের শক্তি কিছুটা হলেও কমেছে। তবে এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি প্রেটিয়ারা। টাইগারদের বিপক্ষে খেলার জন্য তারা পূর্ণশক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে। অবশ্য এ নিয়ে ভাবছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বরং তিনি দক্ষিণ আফ্রিকার পূর্ণশক্তির স্কোয়াড দেখে রোমাঞ্চিত। ২০২৩ বিশ্বকাপের আগে এমন শক্তিশালী স্কোয়াডগুলোর বিপক্ষে খেললে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ আরও বাড়বে বলেই মনে করেন দেশসেরা ওপেনার। সংবাদমাধ্যমকে তামিম ইকবাল বলেন, ‘আমাদের জন্য এটাই সবচেয়ে ভালো হলো বলে আমার মনে হয়। বিশ্বকাপে প্রত্যেক দলেই থাকবে তাদের সেরা স্কোয়াড। তার আগে এখন সেরা দলগুলোর বিপক্ষে খেলছি। এটাই আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক।’ শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে ভালো করে আত্মবিশ্বাস আরও উঁচুতে নিয়ে যেতে চান জানিয়ে তিনি বলেন, ‘তাদের বিপক্ষে সফল হলে এটা আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। তারা পূর্ণশক্তির দল নিয়ে খেলবে। আমি এতে খুশি।’