সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নিউজিল্যান্ডের কাছে নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের হার

অনলাইন ডেস্ক :

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারতের নারী দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোচট খেল তারা। বৃহস্পতিবার স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হেরেছে মিতালি রাজের দল। বিশ্বকাপের আগে গত ফেব্রুয়ারিতে কিউইদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলেছিল ভারতীয় নারী দল। সেই সিরিজ ভারত হেরেছিল ৪-১ ব্যবধানে। এবারো ভারতের ওপর আধিপত্য দেখাল কিউই মেয়েরা। বৃহস্পতিবার (১০ মার্চ) হ্যামিলটনের সেডন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। কিউই অধিনায়ক সোফি ডিভাইনের ৩০ বলে ৩৫, অ্যামেলিয়া কেরের ৬৪ বলে ৫০ ও অ্যামি স্যাটার্থওয়েটের ৮৪ বলে ৭৫ রানে ভর করে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন পূজা বস্ত্রকার। এক উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঢুকেছেন ভারতের বোলার ঝুলন গোস্বামী। ৩৯ বছর বয়সী এই তারকা এখন যুগ্মভাবে মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি। ৩৯ উইকেট নিয়ে তিনি স্পর্শ করলেন লিন ফুলস্টনকে। ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ৯৭ রানে চার উইকেট হারায় ভারত। ইয়াস্তিকা ভাটিয়া ২৮, স্মৃতি মান্ধনা ৬, দীপ্তি শর্মা ৫ ও মিতালি রাজ ৩১ রান করে সাজঘরে ফিরেন। পাঁচে নামা হারমানপ্রীত কউর ৬৩ বলে ৭১ রানের ইনিংস খেললেও ভারত অলআউট হয় ১৯৮ রানে। ফলে ৬২ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে তিনটি করে উইকেট নেন লিয়ে থাহুহু ও অ্যামেলিয়া কের। ৮৪ বলে ৭৫ রান করা অ্যামি স্যাটার্থওয়েটের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।