সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

হাইকোর্টে অভিনেত্রী সুবাহর জামিন

আলোচিত গায়ক ইলিয়াস হোসাইনের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা হোসাইন সুবাহকে ছয় সপ্তহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

স্বশরীরে হাজির হয়ে আবেদন জানালে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।

গত ১৬ ফেব্রুয়ারি সুবাহর বিরুদ্ধে তার স্বামী ইলিয়াস হোসাইন ডিজিটাল নিরাপত্তা আইনে হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক মাধ্যম ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন সুবাহ। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন তিনি। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।

মামলার এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ‘ব্লাকমেইলও করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ।

—-ইউএনবি