সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নতুন সিনেমার ঘোষণা দিলেন জ্যোতিকা জ্যোতি

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি গেল বছরে মুক্তি পেয়েছে। নুরুল আলম আতিকের সেই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার জানালেন নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন। ছবিটির নাম ঠিক না হলেও এর নাম ভুমিকায় অভিনয় করবেন জ্যোতি। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বুধবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ ফেসবুকে লিখেছেন, ‘নতুন সিনেমার প্রয়োজনে আমি কাছের মানুষদেরসহ সবার সঙ্গে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন আছি। আমাদের কাজের সুবিধার্থে আমরা চুপচাপ শুধু কাজটা করছি। খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। তবে আমার দর্শকদের জন্য একটু সুখবর দিয়েই রাখি, আমি চলচ্চিত্রটির নাম ভুমিকায় অভিনয় করছি এবং এই সিনেমা আপনাদের হৃদয় ছুঁবে।’ ২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমাতে ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ সিনেমাতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’।