সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার অভিনয়ে গায়িকা ধ্বনি ভানুশালি

অনলাইন ডেস্ক :

বলিউডের সংগীতশিল্পী ধ্বনি ভানুশালি। অনেক জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন কেড়েছেন তিনি। শহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’ সিনেমায় ব্যবহৃত ‘বেখেয়ালি’ গানটিও ধ্বনির গাওয়া। এবার বলিউড সিনেমায় অভিনেত্রী হিসেবে অভিষেক হতে চলেছে তার। টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র বলেনÑ‘গায়িকা ধ্বনি রুপালি পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনয় ও অভিনয়ের বিভিন্ন টেকনিক শিখছেন তিনি। সম্ভবত তার বাবা বিনোদ ভানুশালির কোনো সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি।’ সম্প্রতি টি-সিরিজের সঙ্গে ২৭ বছরের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছেন বিনোদ ভানুশালি। পরে ভানুশালি স্টুডিওস লিমিটেড নামে নিজে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রযোজনা সংস্থাটি প্রতিষ্ঠার পর বিনোদ ভানুশালি বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে ‘জনহিত ম্যায় জারি’ নামে এক সিনেমা নির্মাণের ঘোষণা দেন। তা ছাড়াও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে আরেকটি সিনেমা নির্মাণ করবেন তিনি। সম্প্রতি ধ্বনি সংগীত পরিচালক যুবান শঙ্কর রাজার সঙ্গে একটি গানের কাজ করেন। ‘ক্যান্ডি’ শিরোনামে এ গানে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা। হিন্দি ও তামিল ভাষার এ গান তারা যৌথভাবে সুর করেছেন।