সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নির্মিত হচ্ছে ঈদের ইত্যাদি, থাকছে তারকাদের মিলনমেলা

অনলাইন ডেস্ক :

খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ‘ইত্যাদি’। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ ও জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি প্রতি পর্বে থাকে দেশের তারকাদের মিলনমেলা। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে রোজার ঈদের ইত্যাদি। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি হানিফ সংকেত। তবে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেবের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেল, ইত্যাদির শুটিং চলছে। তিনি সোমবার (২১ মার্চ) লিখেছেন, ‘অনেকদিন পর করলাম ইত্যাদির শুটিং। মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ঈদের জন্য নির্মিত হানিফ সংকেত পরিচালিত এই বিশেষ আয়োজনে ছিল তারকাদের মেলা। তারকা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে আমি, রবি চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। আমার অত্যন্ত প্রিয় অভিনেতা আবুল হায়াত ও দিলারা জামান। আরো ছিলেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির, অপুর্ব ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু।’