সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

যে কারণে ভেঙে যাচ্ছে মানসীর সংসার

অনলাইন ডেস্ক :

টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে অভিজিতের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরেই গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে মানসীর সংসার। মানসী বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখানে হিন্দি সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে অভিষেক রয়েছেন কলকাতায়। তিনি মুম্বাই যেতে নারাজ, অন্যদিকে মানসী ‘মায়ানগরী’ মুম্বাইয়ের টান ভুলে কলকাতায় ফিরতে চান না। আর এ কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে মানসী সেনগুপ্ত বলেন ‘অভিজিত কলকাতায়, আমি মুম্বাইতে। সেভাবে কেউ কারো প্রতি টান অনুভব করছি না। আমরা দাম্পত্য জীবনে ভালো নেই। আর দূরত্বই এর কারণ।’ ‘মোসে ছল কিয়া যায়ে’ আর ‘বন্নি চাও হোম ডেলিভারি’ এই দুই ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে কাজ করছেন মানসী। আর এজন্য এখন মুম্বাইবাসী তিনি। নিজের সঙ্গে বোনদের নিয়ে গিয়েছেন আরব সাগড়ের তীরে। আর তার কন্যা বোনদের কাছেই বড় হচ্ছে। ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে খলনায়িকা পায়েল সেনের ভূমিকায় দেখা যায় মানসীকে। চরিত্রটির জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান মানসী। গত বছর রাজা চন্দর ‘কাটাকুটি’ ওয়েব সিরিজে কাজ করেন তিনি। তারপর ‘উমা’-তে কাজ করেন। এরপরই মুম্বাইয়ে কাজের প্রস্তাব পেয়ে সব ছেড়ে পাড়ি জমান মায়ানগরীতে।