সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি?

অনলাইন ডেস্ক :

শেষ হয়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াই। এই পর্বে বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল, শক্তিশালী জার্মানিসহ বড় কয়েকটি দল। একইভাবে রোমাঞ্চে ভাসিয়েছে সুইজারল্যান্ড-ইংল্যান্ডের মতো দলগুলো। সবমিলিয়ে দারুণ উপভোগ্য হয়েছে শেষ ষোলোর লড়াই।

শেষ ষোলো শেষে এবার চূড়ান্ত হলো শেষ আটের লাইনআপ। কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

আগামী শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালে। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন।

এর মধ্যে এই পর্বের সবচেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে বেলজিয়াম ও ইতালির মধ্যকার লড়াই। শুক্রবারই রাত ১টায় ইতালির বিপক্ষে লড়বে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের মুখোমুখি হবে ডেনমার্ক। আরেক ম্যাচে রাত ১টায় লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন।

কোয়ার্টার-ফাইনালের লড়াই:

সুইজারল্যান্ড-স্পেন
বেলজিয়াম-ইতালি
চেক রিপাবলিক-ডেনমার্ক
ইংল্যান্ড- ইউক্রেন