সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় মাদরাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার দর্শনা উপজেলার একটি মহিলা মাদরাসার এক পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক মুফতি গোলাম কিবরিয়া (৫৫)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, মাদরাসা পরিচালককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে এবং ভুক্তভোগীর বাবার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়, কিবরিয়া শিশুটিকে হুমকি দিয়ে মাদরাসা সংলগ্ন হাল্ট স্টেশন এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে কয়েকবার ধর্ষণ করেন। পরে মেয়েটি তার সহপাঠীদের ঘটনাটি জানালে তার পরিবার বিষয়টি জানতে পারে।

স্থানীয়দের হাতে ধরা পড়লে কিবরিয়া তার অপরাধ স্বীকার করেছেন।

অতিরিক্ত উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ আলী বিশ্বাস জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেছেন।

—ইউএনবি