সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গজারিয়ায় ট্রলারডুবি: দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

ফাইল ছবি

বরিশালের গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- মাহিনূর বেগম (৫৫) ও নাছরিন বেগম (২৫)। তারা সম্পর্কে মা-মেয়ে এবং ওই এলাকার বাসিন্দা।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

—-ইউএনবি