সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

জেসমিন-গৌরবের সম্পর্কে ফাটল

অনলাইন ডেস্ক :

প্রেম ভাঙল কলকাতার ইন্ডাস্ট্রির আলোচিত জুটি জেসমিন রায় ও গৌরব মন্ডলের। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। কলকাতার একটি গণমাধ্যমকে নিজেই সম্পর্ক ভেঙে যাওয়ার কথা নিশ্চিত করেছেন জেসমিন। জেসমিন বললেন, ‘হ্যাঁ আমরা আর সম্পর্কে নেই। ‘তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন এই মুহূর্তে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে তিনি মুখ খুলতে চান না। আপাতত ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান তিনি। গৌরব যেমন প্রেম ভাঙার কথা স্বীকার করেননি, ঠিক তেমনই এড়িয়েও যায়নি। তিনি বলেন, ‘আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আমরা দুজনেই দুজনের জীবনে ভাল আছি। ‘দুজনেই বিচ্ছেদ নিয়ে চুপ থাকলেও বিচ্ছেদের কারণ হিসেবে টলিপাড়া বলছে তৃতীয় ব্যক্তির আগমন। আর সেই তৃতীয় ব্যক্তি নাকি আবার ইন্ডাস্ট্রিরই এক অভিনেতা বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগেই নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেছেন জেসমিন। ওই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন রবি শ। শোনা যাচ্ছে রবির সঙ্গেই নাকি রিয়েল লাইফেও রসায়ন তৈরি হচ্ছে তাঁর। জেসমিনকে এ কথা জিজ্ঞাসা করতেই তিনি স্পষ্টতই বলেন, “এখন অনেক কিছুই শোনা যাবে। তবে এই মুহূর্তে আমি এই নিয়ে আর কিছু বলতেই চাই না। “বেশ কিছু মাস ধরেই নাকি আলাদা রয়েছেন তাঁরা। এমনিতে তাঁদের মাখোমাখো রোম্যান্সের ঝলক বহুবারই দেখেছে নেটপাড়া। একসঙ্গে থাকতেনও দুজনে। পুরনো সম্পর্ক ভুলে দুজনেই শুরু করেছিলেন নতুন পথ চলা। তবে আবারও মন ভাঙা। কারণ বলতে না চাইলেও এই খবরে মন খারাপ তাঁদের ভক্তদেরও।