সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এবার টিপ পরা সহকর্মীদের হিজাব পরতে বললেন সিদ্দিক

অনলাইন ডেস্ক :

কদিন আগেই সহকর্মী তারকারা টিপ পরে ছবি দিয়েছিলেন। এজন্য বেশ ক্ষেপেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে বেশ কিছু টেলিভিশন অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন। প্রতিবাদস্বরূপ নিজেরা টিপ পরে সেই ছবি তাদের ফেসবুকে প্রকাশ করেছেন। এই তালিকায় আছেন অভিনেতা সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই। এর ভিন্ন জবাব দিয়েছিলেন অভিনেতা সিদ্দিক। তাদের এমন প্রতিবাদের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? তিনি লিখেন, আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন। যাদের পাগল বলেছিলেন, এখন সিদ্দিক তাদেরকেই ফের এক হাত নিলেন। নিজের ফেসবুকে লিখেছেন, যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা। তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাঁতি দেখতে চায়।