সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আবারও গানে ফিরলেন রিংকু

অনলাইন ডেস্ক :

আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার জনপ্রিয় গায়ক রিংকু। তবে তার আগে গত বছরটা এক বিভীষিকাময় কাটিয়েছেন প্রতিযোগিতা থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী। ২০২০ সালের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকায় ফেরেন। তখনই আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকেন গানে। চলতি বছরের শুরুতে প্রকাশ করেন ‘রঙিলা নৌকা’ নামের গান। তিন মাসের ব্যবধানে শ্রোতা-দর্শকদের চমকে দিলেন রিংকু। শুক্রবার (৮ এপ্রিল) প্রকাশ হলো তার কণ্ঠে লালন সাঁইজির বিখ্যাত গান ‘কানার হাট-বাজার’। এ গানটি তিনি বরাবরই মঞ্চে গেয়ে থাকেন, তবে এবারের আয়োজনটি একেবারেই আলাদা। যা দেখে ও শুনে মুগ্ধ হবেন সবাই। বিশ্বের স্বনামধন্য যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে গানটি তৈরি হলো উইন্ড অব চেঞ্জ-এর মঞ্চে। যা সম্প্রচার হচ্ছে গানবাংলা টেলিভিশন এবং চ্যানেলটির ইউটিউব চ্যানেলে। রিংকু জানান, এই গানটি রেকর্ড ও শুটিং হয়েছে বেশ ক’বছর আগে। এবার সেটি রোজা ও ঈদ উপলক্ষে প্রকাশ হলো।