সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শুটিংয়ে ফিরছেন ফারিয়া

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি বাংলাদেশের ‘পর্দার আড়ালে’ এবং কলকাতার ‘রকস্টার’ নামের দুই সিনেমার শুটিং শেষ করেছেন। এরপর ক্লান্তি কাটাতে গত ১০ মার্চ তুরস্ক ভ্রমণে যান। সেখান থেকে দেশে ফিরে এসেছেন ২ এপ্রিল। ছুটি কাটিয়ে মন-শরীর চাঙ্গা করে আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। জানা গেছে, টানা এক মাসের ছুটি কাটিয়ে ৮ এপ্রিল থেকে নতুন উদ্যমে কাজে ফিরতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ঈদের জন্য তৈরি হচ্ছে গ্রামীণফোন প্রেজেন্ট ‘দ্য বক্স’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। অনেকদিন ধরে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। এবার তিশা মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ফারিয়া তার স্থলাভিষিক্ত হবেন। এই শোর শুটিং শেষ করে কলকাতায় যাবেন ফারিয়া। সেখানে ১২-১৪ এপ্রিল তিন জায়গায় তিনটি স্টেজ শোয়ে অংশ নেবেন। এরপর ১৬ থেকে ২০ এপ্রিল কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত বেশ কিছু সিনেমা। তালিকায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’, ‘পর্দার আড়ালে’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাগুলো। আর কলকাতায় রয়েছে ‘বিবাহ অভিযান ২’ ও ‘ভয়’ সিনেমা দুটি।