সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ধর্মঘট প্রত্যাহার: ৩ দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু

বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করায় রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল তিনদিন পর শুক্রবার স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার রাতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, বাস মালিকদের সঙ্গে রংপুর জেলা প্রশাসন, মহানগর পুলিশের বৈঠকের পর শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বৈঠকে শ্রমিক ও মালিকদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হওয়ায় তারা আবার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে রংপুরে পরিবহন শ্রমিকরা কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটে যান।

—ইউএনবি