সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনের বেশি নিহত: ইউক্রেন

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্ক রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনের বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল কোম্পানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এ স্টেশনটি পূর্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজে ব্যবহারের জন্য বেশ পরিচিত।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় স্টেশনে হাজারো মানুষ ছিল। তারা ওই অঞ্চল থেকে সরে যাওয়ার জন্য ট্রেনে উঠার চেষ্টা করছিলেন।
ইউক্রেনীয় রেলের প্রধান অলেক্সান্ডার কামিশিন বলেছেন, দুটি রকেট স্টেশনটিতে আঘাত হেনেছে।
এ ঘটনার পর ক্রামতোর্স্ক সিটি কাউন্সিল নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার বিষয়ে সতর্ক করেছে।

—-ইউএনবি