সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দিল্লিতে ৭২ বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

অনলাইন ডেস্ক :

তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিমাঞ্চল। দিল্লিতে ৭২ বছরের মধ্যে এপ্রিলের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, গত সোমবার ভারতের রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ৮ গুণ বেশি। এদিকে, তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন দিল্লিবাসী। শুধু রাজধানী দিল্লি নয়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলও ভুগছে তীব্র দাবদাহে। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। প্রচন্ড গরমে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ থেকে বাঁচতে কোথাও কোথাও অফিসের সময়সীমা পরিবর্তন করে সকাল ও সন্ধ্যা করা হয়েছে। তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।