সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মো. কামাল হোসেন (২২) প্লাস্টিকের ব্যাগে ইয়াবা নিয়ে নাফ নদী পার হয়ে টেকনাফের জালিয়ার দ্বীপে আসছিলেন।

মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দুটি টহল দল জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তারা দেখতে পায় দুজন লোক নদী পার হচ্ছে। এই সময় বিজিবি একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

পরে বিজিবি সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

—ইউএনবি