সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

১৮ মে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ গঠনের শুনানি

অনলাইন ডেস্ক :
ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিচার শুরু হবে কি না জানা যাবে (১৮ মে)। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পরীমণির উপস্থিতিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ শেষ হয় অভিযোগ গঠনের শুনানি। এ সময় আদালতের কাছে ন্যায় বিচার চান চিত্রনায়িকা। আদালতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিনসহ জামিনে থাকা তিন আসামি। এর আগে, ৩ মার্চ এ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন চার্জ গঠনের জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেন। তাই মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ নম্বর আদালতে আসেন। গত বছরের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।