সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

‘থর’ ছবির টিজারে চমকে দিলেন পোর্টম্যান

অনলাইন ডেস্ক :
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির পোস্টার ও টিজার প্রকাশ করেছে মার্ভেল। এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। পরিচালনা করেছেন তাইকা ওয়েইতিতি। ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ক্রিস হেমসওর্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাকে থরের সাবেক প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। তিনি শক্তিশালী থর চরিত্রে হাজির হচ্ছেন, টিজারে তেমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, ‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী (৮ জুলাইয়ে)।