সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দুইদিনের সফরে ভারতে বরিস জনসন

অনলাইন ডেস্ক :

দুই দিনের ভারত সফরে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এনডিটিভি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী শুক্রবার (২২ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করবেন। দুই নেতার বৈঠকে পারস্পারিক বাণিজ্য এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে আহমেদাবাদ বিমানবন্দর থেকে তার হোটেলে রোডশো দিয়ে সফর শুরু করেন তিনি। শহরে তিনি গান্ধী আশ্রম পরিদর্শন করবেন। পরে গুজরাট বায়োটেকনোলজি ইউনিভার্সিটি, গান্ধীনগরের অক্ষরধাম মন্দির এবং ভাদোদরা শহরের কাছে হালোলে জেসিবি কোম্পানির একটি প্ল্যান্টে যাবেন। তিনি রাজ্যের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। গত বুধবার জনসন জানান, তার এই সফরটি যুক্তরাজ্য-ভারত সম্পর্ককে আরও গভীর করবে।