সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

পূরণ হচ্ছে রুবেলের স্ত্রীর চাওয়া

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সদ্য প্রয়াত মোশাররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্হায়ীভাবে সংরক্ষণ করা হচ্ছে। এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্হা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। সদ্য প্রয়াত এই ক্রিকেটারের স্ত্রী চৈতী ফারহানা মিডিয়ার মাধ্যমে রুবেলের কবরটি স্হায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি মৌখিকভাবে আবেদন জানিয়েছিলেন। অবশেষে পূরণ হচ্ছে চৈতীর চাওয়া। ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম বর্তমানে ওমরা পালনে সৌদি আরবের মক্কায় অবস্হান করছেন। মিডিয়ার মাধ্যমে রুবেলের স্ত্রীর আবেদন জেনে কবরটি সংরক্ষণ করতে এই নির্দেশনা প্রদান করেন। ক্রিকেটার রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে মেয়র বলেন, ‘মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেনি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্হায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।’ মেয়র জানিয়েছেন, পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্হা গ্রহণের মাধ্যমে ক্রিকেটার রুবেলের কবরটি স্হায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হবে। ব্রেন টিউমারের সঙ্গে তিন বছর যুদ্ধ করার পর গত ১৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুবেল। সেদিন রাতেই তাকে বনানী কবরস্হানে দাফন করা হয়। মূলত একটি কবরের স্হায়ীত্ব এখানে দুই বছর। তাই গত শুক্রবার জিয়ারত করতে গিয়ে রুবেলের কবরটি স্হায়ী করার আকুতি জানিয়েছিলেন তার স্ত্রী।