সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাংলাদেশ এবার আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে

অনলাইন ডেস্ক :

আগামী (৭ মে) থেকে মরোক্কোর মারাকেশে শুরু হতে যাওয়া ২০তম আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ থেকে একটি দল অংশগ্রহণ করছে। আগামী ৫ মে রাতে আইনজীবীদের দল ফুটবল বিশ্বকাপ খেলতে মরোক্কোর উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছেন অধিনায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর বিশ্বাস বিপু। আইনজীবীদের জন্য ফুটবল বিশ্বকাপ-মুন্ডিয়াভোকেট (MUNDIAVOCAT) নামে পরিচিত। এটি একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যা সারা বিশ্বের শুধু আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত হয়। ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আগামী ৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা শুরু হবে। ১৫ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। মুন্ডিয়াভোকেট (MUNDIAVOCAT) এর সদর দফতর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরাইল, জাপান, মেক্সিকোর, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক এবং ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ৬ টি বিভাগে অংশ নিচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল, যা ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’ নামে মাস্টার বিভাগে অংশগ্রহণ করছে। বিএলএফসি দলে যারা রয়েছেনÑবাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট জিল্লুরর হমান লাজুক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা ট্রিবিউনের কোর্ট রিপোর্টার ও কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সানাউল ইসলাম টিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, অ্যাডভোকেট মকলেসুর রহমান, অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন, অ্যাডভোকেট নাজমুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল হান্নান, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আলমাহমুদ, অ্যাডভোকেট ব্যরিস্টার তান জির খাঁন। বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. ফরহাদ হোসেন নিয়ন, কোচ অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এর আগে সর্বশেষ ২০১৮ সালে স্পেনে আইনজীবীদের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।