সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতের বাসচাপায় আজ বুধবার সকালে তিনজন নিহত হয়েছেন। সকাল নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সবজিচাষী তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিবশাচালক সোহেল মিয়া (৩৫)। নিহত তাজু পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় জেলার দিকে যাচ্ছিল। বাসটি মহেশপুর এলাকায় পৌছলে সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। নিহতরা সবজি নিয়ে পলাশবাড়ী উপজেলার মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন।
এসব বিষয়ে গোবিনাদগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) সোলায়মান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেণ। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় রাখা হয়েছে।