সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
Skip to content

প্রকাশ পেল জামশেদ-কেয়া জুটির প্রথম গান

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা কেয়া। দীর্ঘদিন ধরেই তিনি দর্শক মাতিয়ে যাচ্ছেন চলচ্চিত্রে। তার বেশ কিছু সিনেমাও রয়েছে সুপারহিট। আগের মতো করে এখন আর নিয়মিত নন। তবে ভালো গল্প ও ছবি পেলে তিনি কাজ করেন। তেমনই একটি সিনেমা ‘কথা দিলাম’। ছবিটিতে কেয়া অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেতা জামশেদ শামীমের জুটি হয়েছে। এ জুটির প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা। তিন মিনিট ৩৩ সেকেন্ডের এই গানের ভিডিওতে দেখা গেছে, বিরহ কান্না-তে গানের তালে তালে হাঠছেন নায়িকা কেয়া। আর এই গানের ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিতে ভিজা অবস্থায় দেখা গেছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী কেয়ার সঙ্গে অভিনেতা জামশেদের রসায়ন। গানের কথা জসিম উদ্দিন আকাশ। গানটি সুর করেছেন এস কে শানু। জসিম উদ্দিন আকাশের প্রযোজনা ও কাহিনীতে ‘কথা দিলাম’ ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা,আন্জুমান শিরীন, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, এস রাহুল, তাহমিনা মনা প্রমুখ ছবিতে ৫টি গান ব্যবহার করা হয়েছে। সালমা ছাড়াও অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টটুল, আকাশ সেন, এস কে শানু ও হৈমন্তী করসিত দাস। গানগুলো কোরিওগ্রাফি করেছেন রোহান অ্যান্ড বেলাল। সংগীত পরিচালক ছিলেন পরাগ বিশ্বাস, এস আই টুটুল, আকাশ মাহামুদসহ আরও অনেকেই। এর মধ্যেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি এই বছরে মুক্তির কথা রয়েছে।